
গত ১৭ অক্টোবর নীলফামারী জেলা কাল্ব ক্লাস্টারভূক্ত ক্রেডিট ইউনিয়নসমূহের আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস। যার প্রতিপাদ্য বিষয় ছিল- “সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” দিবসকে ঘিরে নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক র্যালি প্রদক্ষিন শেষে নীলফামারী জেলা কাল্ব সদস্য সেবা কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এত সভাপতিত্ব করেন জেলা কাল্ব ক্লাস্টার কমিটির সম্মনিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বক্তব্য রাখেন- উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জামাল আহমেদ জামান, নীলফামারী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি- জনাব কাজী দৌলত হোসেন, সৈয়দপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি- জনাব মো. গোলাম মর্তুজা, ডিমলা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি- জনাব মো. রেজাউল ইসলাম, ট্রেজারার- মো. সেলিম জাহাঙ্গীর, ডোমার উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর- জনাব মো. আবুল কালাম, উপজেলা ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম,পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার- জনাব মো. শফিকুল ইসলাম, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দপুর উপজেলা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নীলফামারী জেলা কাল্ব জেলা কর্মকর্তা ইমরান আহমেদ ও উপজেলা কর্মকর্তা মো. জাকির হোসেন বিক্রম। এ সময় নীলফামারী জেলার সকল ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি ও সকল উপজেলার কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
