
১৭ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার জয়পুরহাট-নওগাঁ ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এর আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস এর বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট-নওগাঁ ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ মতিয়র রহমান মহোদয়। অতিতি হিসেবে আসন গ্রহন করেন জয়পুরহাট-নওগাঁ জেলার ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এর সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ সোহরাব হোসনে সরকার এবং জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পাচুরচক কৃষক ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছার রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জয়পুরহাট-নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত ট্রেজারার মোঃ শামসুজ্জোহা মহোদয়।
বাইবেল পাঠ করেন জয়পুরহাট সদর উপজেলা কালব সদস্য সেবা কেন্দ্র, জয়পুরহাট এর উপজেলা ব্যবস্থাপক জনাব বিশ্বনাথ খালকো।
গীতা পাঠ করেন জয়পুরহাট সদর উপজেলা কালব সদস্য সেবা কেন্দ্র, জয়পুরহাট এর উপজেলা প্রোগ্রাম অফিসার জনাব মৃত্যুঞ্জয় দেবশর্মা।
অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নে বিগত ৭৫তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস হতে ৭৬তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পর্যন্ত ক্রেডিট ইউনিয়ন অঙ্গনে মৃত সমবায়ী ও অতি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দলোনে মৃত ছাত্র-জনতা রুহের মাগফিরাত কামনায় সকলে দাড়িয়ে যে যার ধর্ম মতে ০১ মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানের সভাপতি মোঃ মতিয়র রহমান, তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল সদস্যদের ৭৬তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়নের আলোচনা সভায় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের আলোচনা মনযোগ দিয়ে শোনার আহবান করেন এবং সেই সাথে ক্রেডিট ইউনিয়ন দিবসের গুরুত্ব বুঝে সকলে সুচিন্তিত মতামত প্রদানের জন্য আহবান জানিয়ে তার স্বাগত বক্তব্য সমাপ্ত করেন।

এ পর্যায়ে বক্তব্য রাখেন উপস্থিত সমবায়ীদের মধ্যে ক্ষেতলাল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত সেক্রেটারি মোঃ ইমরান আলী মহোদয়, তিনি বলেন আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝি আকজের ৭৬তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের যে মুল সূর ”সমবায় অর্থায়নের একবিশ^ গড়ি” এটা যারা চিন্তা-ভাবনা করে নির্ধারণ করেন তাদের ধন্যবাদ জানাই কারণ এই মূল সুর অনেক গবেষনার ফসল। বর্তমান সময়ে বাংলাদেশসহ স্বারা বিশে^ অর্থনৈতিক যে অবস্থা তার প্রেক্ষাপটে একটি উপযুক্ত মূল সুর নির্ধারণ করেছেন। তিনি আরো বলে আজকে আমাদের ক্রেডিট ইউনিয়ন দিবস সফল তখনই হবে যখন আমরা যারা ক্রেডিট ইউনিয়নের পরিচালনায় আছি তারা যদি সকলে সঠিকভাবে ক্রেডিট ইউনিয়নের লেনদেন করি তাহলে আমাদের ক্রেডিট ইউনিয়নগুলো সুন্দর ভাবে পরিচালিত হবে। সেই সাথে আমাদের মন মানষিকতার পরিবর্তন করতে হবে আমরা এখানে এসেছি শুধুমাত্র কিছুদিনের জন্য দায়িত্ব পালনের জন্য দায়িত্ব পালন শেষে আবার চলে যাব কিন্তু ক্রেডিট ইউনিয়ন রয়ে যাবে। আমাদের কোন কারণে যেন ক্রেডিট ইউনিয়নের ক্ষতি সাধিত হয় তাহলে আমাদের জবাব দিহিতার মধ্যে আসতে হবে। তিনি তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলে বক্তব্য সমাপ্ত করেন।
এপর্যায়ে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত সেক্রেটারী মোঃ জহরুল হক সরকার মহোদয় তিনি সকলের উদ্দেশ্য করে সমবায়ী শুভেচ্ছা প্রদান করেন এবং সেই সাথে যার যার ক্রেডিট ইউনিয়নগুলো যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালতি করতে পারেন সেজন্য সকলকে আহবান জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
এপর্যায়ে বক্তব্য রাখেন কালাই উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন মহোদয় তিনি বলেন আমাদের ক্রেডিট ইউনিয়ন পরিচালনায় কঠোর হতে হবে তিনি তার দায়িত্বপ্রাপ্ত ক্রেডিট ইউনিয়নের কথা বলেন যে, আমি আমার ক্রেডিট ইউনিয়নে খেলাপী কোন সদস্যকে কোন ধরনের ছাড় দেই না এবং দিতেও চাই না। কারণ খেলাপী হলো একটি ক্রেডিট ইউনিয়নে ক্যন্সার স্বরূপ। তিনি উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
এপর্যায়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারা সকরে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা হতে এসেছেন আমাদের আয়োজনের কোন প্রকারের ঘাটতি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে যদি কোন পরামর্শ থাকে যে আরো কিভাবে ক্রেডিট ইউনিয়ন দিবসকে তাৎপর্য পূর্ণ করা যায়। তিনি সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
আলোচনা সভার সঞ্চালক জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ বলেন আপনারা যেহেতু সকরে পরিচালনা পর্ষদের সদস্য উপস্থিত রয়েছে আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহবান আপনারা সকলে ক্রেডিট ইউনিয়রন পরিচালনা ক্ষেত্রে সমবায় সমিতি আইন, সমবায় সমিতি বিধিমালা, ক্রেডিট ইউনিয়নের উপ-আইন ও সমবায় অধিদফত কর্তৃক প্রদত্ত সার্কুলার অনুসরণ করে নিজ নিজ ক্রেডিট ইউনিয়ন পরিচালনা করবেন।
এ পর্যায়ে বক্তব্য রাখেন জয়পুরহাট-নওগাঁ ক্লাস্টার প্রতিনিধি পরিষদ এর সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ সোহরাব হোসেন সরকার মহোদয় তিনি বলেন ৭৬তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস আমরা স্বল্প পরিষরে পালন করালাম কিন্তু আপনারা যদি সকলে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন তাহলে আর মহান সৃষ্টিকর্তা যদি আমাদের সকলকে সুস্থ রাখেন তাহলে ৭৭তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস আমরা অনেক যাকজমক পূর্ণ ও বড়সর আকারে পালন করব। সভায় উপস্থিত সকলে উক্ত প্রস্তাবে সম্মতি জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
সবশেষে সভাপতি তার বক্তব্যে বলেন আমরা যারা পরিচালনা পর্ষদে আছি সকলে যদি আমাদের নিজ নিজ ক্রেডিট ইউনিয়নকে ভালোবাসি এবং লেনদেনে স্বচ্ছতা রাখি তাহলে ক্রেডিট ইউনিয়ন পরিচালনায় শুরু থেকে এপর্যন্ত যত পরিচালনা পর্ষদ আছেন সকলকে আমন্ত্রন জানাতে পারি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার তা পারিনা কারণ আমরা যখন ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব ছেড়ে দেই তখন থেকে আমাদের ক্রেডিট ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন করি যা, মোটেও উচিৎ নয়। তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
